পোস্টগুলি

ফ্রিল্যান্সিং কি? কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

ফ্রিল্যান্সিং (Freelancing) হলো কোনো ব্যক্তির অধীনে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি না করে মুক্তভাবে নিজের ইচ্ছেমতো চুক্তিভিত্তিক কাজ করে অর্থ উপার্জন করা। ফ্রিল্যান্সিং  মূলত এমন একটি পেশা যেখানে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাধীনভাবে কাজ করে আয় করা যায়। এখানে ধরা বাধা কোনো অফিস টাইম নেই, আর অফিসে যাওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। যারা এভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ি স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জন করে, তারাই হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং শব্দটি আজকাল অনেক বেশি শোনা গেলেও ফ্রিল্যান্সিং কিন্তু নতুন কোনো বিষয় নয়। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ বহু বছর ধরে। যেমন ধরুন- গ্রামাঞ্চলে ধান কাটার মৌসুমে প্রচুর শ্রমিক পাওয়া যায়, যারা নির্দিষ্ট পরিমাণ অর্থের চুক্তিতে জমির ধান কেটে দেয়। এই ধান কাটার শ্রমিকরাও এখানে ফ্রিল্যান্সার। আবার ধরুন- বাসার গেটের চাবি হারিয়ে ফেলেছি। ঘরে ঢুকতে পারছি না। তখন আমরা তালা ভাঙার জন্য বা নতুন চাবি বানানোর জন্য মিস্ত্রি নিয়ে আসি। এই মিস্ত্রিও একজন ফ্রিল্যান্সার। সে তার অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজটা করে টাকা উপার্জন করছে। আজকাল ব...